২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটনে অস্বস্তিতে নিউজিল্যান্ড

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ৪৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৬৬ রান করেছে নিউজিল্যান্ড। অতিথিদের আবার ব্যাটিংয়ে নামাতে এখনো ২০০ রান প্রয়োজন তাদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Mar 2013, 09:35 AM

Updated : 26 Jul 2022, 03:00 PM

শুক্রবার বেসিন রিজার্ভে ২ উইকেটে ২৬৭ রান নিয়ে খেলা শুরু করে চা-বিরতির আগ মুহূর্তে ৪৬৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। স্টুয়ার্ট ব্রড দুই বলের মধ্যে হামিশ রাদারফোর্ড ও রস টেইলরকে বিদায় করে অতিথিদের সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছেন। তার হ্যাটট্রিক ঠেকানো ডিন ব্রাউনলি ৮ ও কেন উইলিয়ামসন ৩২ রানে ব্যাট করছেন।

৯৯ বলে ৮২ রানের অনবদ্য ভালো এক ইনিংস খেলা ম্যাট প্রায়র দিনের খেলা শেষে বলেন, “পরপর দুটি বল সঠিক জায়গায় ফেলার কৃতিত্ব ব্রডের। ঐ উইকেটগুলো শেষ সেশনে আমাদের এগিয়ে রেখেছে।”

“কাল (শনিবার) সকালে এগিয়ে থাকার সুবিধা নিয়ে স্বাগতিকদের চাপে রাখতে হবে,” যোগ করেন তিনি।

এর আগে ১২১ রান নিয়ে দিনের খেলা শুরু কোনো রান যোগ করার আগেই জোনাথন ট্রটের বিদায়ে অতিথিদের শুরুটা ভালো হয় নি। প্রথম সেশনে ইয়ান বেল ও জো রুটের দ্রুত বিদায় দলকে চাপে ফেলে দেয়।

মধ্যাহ্ন-বিরতির পর কেভিন পিটারসেন (৭৩) ও ব্রডও সাজঘরের পথ ধরলে অতিথিদের স্কোর দাঁড়ায় ৩৭৪/৭। সেখান থেকে তাদের স্কোর সাড়ে চারশ পেরুনোর কৃতিত্ব প্রায়রের।

নিউজিল্যান্ডের পক্ষে ব্রুস মার্টিন ১৩০ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৬৫ (কুক ১৭, কম্পটন ১০০, ট্রট ১২১, পিটারসেন ৭৩, বেল ১১,রুট ১০, প্রায়র ৮২, ব্রড ৬, ফিন ২৪, অ্যান্ডারসন ৮*, পানেসার ০; মার্টিন ৪/১৩০, উইলিয়ামসন ২/১৬, বোল্ট ২/১১৭, ওয়াগনার, ১/১২২)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৬৬/৩ (ফুলটন ১, রাদারফোর্ড ২৩, উইলিয়ামসন ৩২*, টেইলর ১, ব্রাউনলি ৮*; ব্রড ২/১৮, অ্যান্ডারসন ১/১৭)