সোহাগের জরিমানা
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে ইঙ্গিত জানানোয় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও তিরস্কার করা হয়েছে বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীকে।
আইসিসির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম টেস্টের চতুর্থ দিন অজন্তা মেন্ডিসের বলে কিথুরুয়ান ভিথানাগের ক্যাচে পরিণত হওয়ার পর সোহাগ ইঙ্গিতে দেখান বল হাতে লেগেছে।
চার ম্যাচ কর্মকর্তা রিচার্ড ইলিংওয়ার্থ, নাইজেল লং, তাইরন বিজেবর্ধনে ও সেনা নাদিবিরা সোহাগের বিপক্ষে অভিযোগ আনলে ম্যাচ রেফারি ডেভিড বুনের দেয়া শাস্তি তিনি মেনে নেন।
