২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর পর টেস্ট দলে রাজ্জাক

শ্রীলঙ্কায় টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “সোমবার গলে শ্রীলঙ্কায় টেস্ট দলের সঙ্গে দেবেন রাজ্জাক।”

১৬তম সদস্য হিসেবে রাজ্জাকের অন্তর্ভূক্তির ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক আকরাম খান বলেন, “শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট রাজ্জাককে পাঠাতে অনুরোধ জানিয়েছে।”

২০১১ সালের অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন রাজ্জাক, এরপর থেকে দলে উপেক্ষিতই ছিলেন তিনি। ওয়ানডে দলে নিয়মিত হলেও ২০০৬ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর মাত্র ৯টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। ৬৫.৮৩ গড়ে ১৮ উইকেট নিয়েছেন তিনি, সেরা ৪/১৪৪।

চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ৫ ম্যাচে ১৬.৪৯ গড়ে ৪৩ ও প্রথম বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল বড়-দৈর্ঘ্য) ২ ম্যাচ ৩০ গড়ে ১১ উইকেট নিলেও রাজ্জাককে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য রাজ্জাককে বিবেচনা করেন নি নির্বাচকরা।

শ্রীলঙ্কায় পাঠানো ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন দুজন। অফস্পিনার সোহাগ গাজী ও বাঁহতি স্পিনার এনামুল হক জুনিয়র। চোটের কারণে এনাম যেতে না পারায় দলে ঢুকেন আরেক বঁহাতি স্পিনার ইলিয়াস সানি।

গল টেস্টের প্রথম ইনিংসে ২০ ওভার বল করে ৮৯ রান দিলেও উইকেট শূন্য সানি।