মালিঙ্গাকে ক্রিকেট বোর্ডের হুঁশিয়ারি
গনমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করায় ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে সতর্ক করে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড(এসএলসি)।
এসএলসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিঙ্গাকে ভালো ব্যবহার শেখানোর জন্য সঠিক পরামর্শ দিতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে এসএলসি’র নির্বাহী পরিষদ।
গত সোমবার বোর্ডের সঙ্গে পাওনা বিষয়ক বিতর্ক শেষে নতুন চুক্তি স্বাক্ষর করার সময় এসএলসির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মালিঙ্গা।
