২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিম আকরামের ‘আবিষ্কারকে’র জীবনাবসান

যার হাত ধরে ওয়াসিম আকরামের আন্তর্জাতিক ক্রিকেটে আগমন, সেই হাসিব আহসান আর নেই। করাচি ক্রিকেট সংস্থা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Mar 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

মৃত্যুর সময় হাসিব আহসানের বয়স হয়েছিল ৭৩ বছর। দুই বছর ধরে কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি।   

১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ১২টি টেস্ট খেলেছিলেন স্পিনার আহসান। যদিও বেশ কয়েক বার তার বোলিং অ্যাকশন প্রশ্নের সম্মুখীন হয়।

তবে বোলার হিসাবে নয়, নির্বাচক হিসাবে আহসানের একটি সিদ্ধান্তের জন্য পাকিস্তানের মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে তার কাছে।

প্রিয় মানুষের মৃত্যুতে শোকাহত ওয়াসিম আকরাম সেই সিদ্ধান্তের কথাই জানালেন আরেক বার। অনেকের মতেই সর্বকালের সেরা বাঁহাতি পেসার স্মৃতিচারণ করে বলেন, “তিনিই প্রথম আমাকে আবিষ্কার করেছিলেন এবং অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ আমার মেধায় সন্তুষ্ট হলে ১৯৮৪ সালে আমাকে নিউজিল্যান্ড সফরে পাঠানোর মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।”

১৯৮৭ সালে ভারত-পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপের আয়োজক কমিটিতে ছিলেন আহসান। সে বছর ইংল্যান্ডের অধিনায়ক মাইক গ্যাটিং ও পাকিস্তানের আম্পায়ার শাকুর রানার আলোচিত বাদানুবাদ মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।