২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই চালকের আসনে নিউজিল্যান্ড

প্রথম টেস্টের শুরুতেই সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৬৭ রানে অলআউট করে বিনা উইকেটে ১৩১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Mar 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

হামিশ রাদারফোর্ড ৭৭ ও প্রায় সোয়া তিন বছর পর টেস্ট খেলতে নামা পিটার ফুলটন ৪৬ রান নিয়ে ব্যাট করছেন।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে প্রথম দিন বৃষ্টির জন্য একটি বলও হতে পারেনি। বৃহস্পতিবার খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ১৮ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা।

চারটি করে উইকেট নেয়া পেসার নেইল ওয়াগনার ও অভিষিক্ত স্পিনার ব্রুস মার্টিনের দারুণ বোলিং অ্যালিস্টার কুকের দলের বিপদের প্রধান কারণ।

সর্বোচ্চ ৪৫ রান আসে জোনাথন ট্রটের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান ইয়ান বেলের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৬৭ (কুক ১০, কম্পটন ০ ট্রট ৪৫, পিটারসেন ০, বেল ২৪, রুট ৪, প্রায়র ২৩, ব্রড ১০, ফিন ২০, অ্যান্ডারসন ২৩, পানেসার ১*; ওয়াগনার ৪/৪২, মার্টিন ৪/৪৩, বোল্ট ১/৩২, সাউদি ১/৪৫)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৩১/০ (ফুলটন ৪৬*, রাদারফোর্ড ৭৭*)