অধিনায়ক ধোনির প্রশংসায় গাভাস্কার
অধিনায়ক হিসাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন আগেই। ভারতের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়কের কৃতিত্বও এখন ধোনির অধিকারে। মঙ্গলবার হায়দ্রাবাদে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানো টেস্টটি অধিনায়ক ধোনির ২২তম জয়।
ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ও এই সময়ের জনপ্রিয় টিভি ধারাভাষ্যকার গাভাস্কার তাই ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “অধিনায়ক হিসাবে সে (ধোনি) দলে দারুণ কিছু পরিবর্তন এনেছে। দলে এখন কেউ অমনযোগী হলে এবং আশা অনুযায়ী খেলতে না পারলে ধোনি তাকে তা পরিষ্কার জানিয়ে দিচ্ছে। আমার মতে, নেতৃত্বগুণের জন্য ২০১৯ সাল পর্যন্ত তাকে বিরক্ত না করাই উচিৎ।”
