২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ক্রিকেটে ‘বিদ্রোহে’র অবসান

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) শর্ত মেনে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ‘বিদ্রোহী’ ক্রিকেটাররা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Mar 2013, 06:25 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এসএলসির প্রধান নির্বাহী অজিত জয়াসেকারা জানিয়েছেন, “কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটারের ২২ জন চুক্তিতে স্বাক্ষর করেছেন। তাই বাংলাদেশের বিপক্ষে তাদের খেলা নিয়ে আর কোনো সমস্যা রইলো না।”

দেশের বাইরে থাকায় সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে শুধু চুক্তিতে স্বাক্ষর করতে পারেননি।

বোর্ডের আয়ের ৬৭ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ পাওয়ার দাবি জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কিন্তু বোর্ড সে দাবি মানতে রাজি না হওয়ায় তারা নতুন চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।