২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফেরার লড়াইয়ে তামিম

টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল। তবে ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 07:53 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বাঁ কব্জিতে চোট পাওয়া তামিম নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। তিনি বলেন, “আপাতত স্পিন বলে ব্যাট করছি। পরে মিডিয়াম পেসার ও পেসারদের বিপক্ষে খেলব।” চোট পাওয়া জায়গায় টেপ ব্যবহার করে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছেন বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং। তবে এখনো ব্যথা অনুভব করার কথা জানিয়ে তামিম বলেন, “এখনো কিছুটা ব্যথা আছে। এ ধরণের ব্যথা সারতে বেশ সময় নেয়। একটু-একটু করে সেরে উঠছি। প্রথম টেস্টে হয়তো কিছুটা ব্যথা নিয়েই খেলতে হবে।” এবারের শ্রীলঙ্কা সফরে ভালো করার প্রত্যয় জানিয়ে তিনি আরো বলেন, “এখানে আগের সফরগুলোতে তেমন রান পাইনি। তাই এবার ভালো করা আমার জন্য খুবই জরুরি।”