নিউজিল্যান্ড দলে ওয়াগনার
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ঘোষিত দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার নেইল ওয়াগনারকে। ৬ মার্চ থেকে ডানেডিনে শুরু হবে প্রথম টেস্ট।
কুইন্সটাউনে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার শেষ হওয়া চার দিনের প্রস্তুতি ম্যাচে ৬ উইকেট নেয়ার পুরস্কারই পেলেন ওয়াগনার।
এই ম্যাচে প্রথম ইনিংসে ৯৮ রানে চার ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। ম্যাচটি ৩ উইকেটে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড একাদশ।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, টম ল্যাথাম, ব্রুস মার্টিন, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন ও নেইল ওয়াগনার।
