ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Feb 2013, 05:14 PM
Updated :
23 Aug 2022, 10:17 AM
শুক্রবার ফাইনালে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৫৯ রানে হারিয়েছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান করে এআইইউবি।
সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক তানভীর হায়দার খানের ব্যাট থেকে। ২২ বলের ঝড়ো ইনিংসটিতে ৫টি ছক্কা ও ৪টি চার। অতিরিক্ত থেকেও ৪৮ রান পায় এআইইউবি।
জাহাঙ্গীরনগরের পক্ষে মোহাম্মদ হাবিবুল্লাহ ২৯ রানে নেন ২ উইকেট।
জবাবে ৭ ওভার ১ বলে ১০১ রানে অলআউট হয়ে যায় জাহাঙ্গীরনগর। ৩৪ রানে অপরাজিত থাকেন নির্জন ভদ্র। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ২৯ রান।
৩১ রানে ৩ উইকেট নিয়ে তৌফিকুল হক এআইইউবির সেরা বোলার।
২৪ রানে ২ উইকেট নিয়ে এবং ১১ বলে ২৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় বিজয়ী দলের ইফতেখার নাঈম।
২২ ফেব্রুয়ারি থেকে সাবেক তিন তারকা ক্রিকেটার আকরাম খান, আতহার আলী খান ও খালেদ মাসুদ পাইলটের উদ্যোগে ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।