শ্রীলঙ্কা সফরে বাড়তি দায়িত্ব নিয়ে খেলার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Feb 2013, 01:40 PM
Updated :
23 Aug 2022, 10:17 AM
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা সফর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চোটের কারণে সেরা একাদশের তিন জন ক্রিকেটার বাদ পড়ায় দলের শক্তি বেশ কমেছে। এই তিন জনের অভাব পূরণ করার জন্য আমাদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।”
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার বেলা একটায় রওনা দেবে বাংলাদেশ দল। সফরে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
ঘরের মাঠে শ্রীলঙ্কাকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করলেও ভালো খেলার প্রত্যয় জানিয়ে মুশফিক বলেন, “আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা ঢেলে দেয়া। শ্রীলঙ্কার বোলিং আক্রমণ তেমন আহামরি কিছু নয়। মুরালি, ভাসের অবসরের পর ওরা খুব কম টেস্টই জিতেছে। ওরাই তাই চাপের মধ্যে আছে। আমাদের তো হারানোর কিছু নেই।”
“ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশে এসেছিল। আমরা যে ওদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতব তা কেউ ভাবতেই পারেনি। কিন্তু আমরা খুব ভালো খেলেছি। শ্রীলঙ্কাতেও সব কিছু পরিকল্পনা অনুযায়ী ঘটলে আর শুরুটা ভালো করতে পারলে আমাদের প্রাপ্তি কম হবে না,” যোগ করেন তিনি।
তবে চোটের কারণে কয়েক জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিতে কিছুটা হলেও অস্বস্তিতে বাংলাদেশ। মুশফিক অবশ্য ক্রিকেটারদের চোট সম্পর্কে সতর্ক না থাকার অভিযোগ দৃঢ়তার সঙ্গে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, “চোট নিয়ে কারোরই অসতর্ক থাকার কোনো সুযোগ নেই। তবে এবার কয়েক জন খারাপ সময়ে চোটে পড়েছেন। চোট থেকে সেরে ওঠার জন্য আমরা খুব কম সময় পেয়েছি। বিপিএলের পর ১০/১২ দিন সময় পেলে অবস্থা হয়তো এত খারাপ হতো না।”
চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়ায় প্রধান নির্বাচক আকরাম খান কয়েক জন ক্রিকেটারের কড়া সমালোচনা করেছেন। মুশফিকও মনে করেন, নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়রের চোট পরীক্ষা করানো উচিৎ ছিল।
টেস্ট সিরিজে হার মানলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশ দল। সাফল্যের অগ্রযাত্রা শ্রীলঙ্কাতেও অব্যাহত রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে আমাদের দলের অবস্থা প্রায় এখনকার মতো ছিল। তাই ঐ সিরিজের পুনরাবৃত্তির ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী।”
তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফীস ও নাঈম ইসলাম চোটের কারণে শ্রীলঙ্কায় যেতে পারছেন না। তবে সেজন্য খুব বেশি চিন্তিত নন জার্গেনসেন। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে মান বাঁচানো মানসিকতার কোনো জায়গা নেই। আমরা জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামব। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমাদের ভালো না করার কোনো কারণ নেই।”