শেষ ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের জয়
তৃতীয় ও শেষ ওয়ানডে জিম্বাবুয়েকে সহজেই ৫ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রেনাডার সেন্ট জর্জেসে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১১ রান করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান আসে চামু চিভাভার ব্যাট থেকে।
উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা ৪১ ও অধিনায়ক ব্রেন্ডন টেইলর করেন ৩৯ রান।
৪০ রানে ৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার বীরাসামি পেরমল ক্যারিবীয়দের সেরা বোলার।
জবাবে প্রথম ওয়ানডেতে শতক করা ড্যারেন ব্রাভোর অপরাজিত ৭২ রান ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের। আগের দুই ম্যাচে অর্ধ-শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান কাইরান পাওয়েল করেন ৪২ রান।
স্বাগতিকদের জয় এনে দেয়া ইনিংসের জন্য ম্যাচ সেরা ড্যারেন ব্রাভো। তিন ম্যাচে ১৭২ রান করে সিরিজ সেরাও তিনি।
এরপর দুটো করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে দুদল। টি-টোয়েন্টি দুটো হবে ২ ও ৩ মার্চ। ব্রিজটাউনে ১২ মার্চ থেকে প্রথম টেস্ট শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২১১/৯ (মায়োয়ো ৯, সিবান্দা ৪১, মাসাকাদজা ৬, টেইলর ৩৯, চাকাবভা ১৭, ওয়ালার ১৫, চিভাভা ৪৮*, মুতোমবোদজি ১৩, মুশাংউই ১, জার্ভিস ৭, এমপোফু ২*; পেরমল ৩/৪০, বেস্ট ২/৩৮, ডোয়াইন ব্রাভো ২/৫৮, নারাইন ১/৪১)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬.২ ওভারে ২১৫/৫ (পাওয়েল ৪২, সারওয়ান ১৯, ড্যারেন ব্রাভো ৭২*, ডিওনারাইন ২১, পোলার্ড ০, ডোয়াইন ব্রাভো ২৫, রামদিন ২৪*; মুতোমবোদজি ২/৩৫, মাসাকাদজা ১/৩৮, জার্ভিস ১/৫৪)
ম্যাচ ও সিরিজ সেরা: ড্যারেন ব্রাভো
