২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে ভারত এগিয়ে

চেন্নাই টেস্টের পঞ্চম ও শেষ দিন অস্ট্রেলিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে ভারত। সুবাদে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:02 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

২ মার্চ হায়দরাবাদে দ্বিতীয় টেস্ট।

মঙ্গলবার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ৯ উইকেটে ২৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।

ইনিংস হারের লজ্জা থেকে দলকে বাঁচানো দশম উইকেট জুটি এ দিন বেশিক্ষণ লড়াই করতে পারেনি। আগের দিনের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিকে ৬৬ রান পর‌্যন্ত নিয়ে যাওয়ার পর এগারো নম্বর ব্যাটসম্যান নাথান লিয়ন বিদায় নিলে শেষ যায় প্রতিরোধ পর্ব।

শেষ পর‌্যন্ত খেলা নিয়ে যাওয়া মোইসেস হেনরিক্স অপরাজিত থাকেন ৮১ রানে। তার ১৪৮ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৩৮০ ও দ্বিতীয় ইনিংসে ২৪২ রান। ভারত প্রথম ইনিংসে করে ৫৮০।

জয়ের জন্য ৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুরালি বিজয় ও বীরেন্দর শেবাগ দ্রুত বিদায় নিলেও মধ্যাহ্ন-বিরতির আগেই দলকে সহজ জয় এনে দেন শচীন টেন্ডুলকার ও চেতেশ্বর পুজারা।

২২৪ রানের অনবদ্য ইনিংস খেলা সুবাদে ম্যাচ সেরা ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টেন্ডুলকার, পুজারা ও বিরাট কোহলির।

তিনি বলেন, “পুজরা ও শচীন দীর্ঘ সময় ধরে ব্যাট করেছেন। বিরাট ও শচীনের ইনিংস ছিল খুব গুরুত্বপূর্ণ।”

“অশ্বিন অসাধারণ বল করেছেন। ভাজ্জি তাকে দারুণ সহায়তা দিয়েছেন। অশ্বিন অফস্পিনে সাফল্য পেয়েছেন, দীর্ঘ সময় ধরে এক জায়গায় বল করে গেছেন, এটা দারুণ একটি ব্যাপার,” যোগ করেন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক জয়ের কৃতিত্ব দিয়েছেন ভারতকে। তিনি বলেন, ধোনি অসাধারণ এক ইনিংস খেলেছে। তার ইনিংস খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। অশ্বিন অসাধারণ বল করেছেন।”

“আমাদের ঘুরে দাঁড়াতে হবে। নেটে কঠোর পরিশ্রম করে পরের টেস্টের জন্য তৈরি হতে হবে। দীর্ঘ ইনিংসে ব্যাট করা ভীষণ কঠিন ছিল। অবশ্য উপমহাদেশে এটা প্রত্যাশিত,” যোগ করেন তিনি।