নাইট রাইডার্স ছাড়লেন আকরাম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ওয়াসিম আকরাম। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি।
পরিবারকে বেশি সময় দেয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা পেসার।
