২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ব্যবধানেই হারল পাকিস্তান

তৃতীয় টেস্টে তিন দিনেই পাকিস্তানকে ইনিংস ও ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে স্বাগতিকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 09:03 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ১ উইকেটে ১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলীর ২৭ ও ইমরান ফারহাতের ৪৩ রানের পরেও ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় অতিথিরা।

সেখান থেকে সরফারজ আহমেদ (৪০), সাঈদ আজমল (৩১) ও রাহাত আলী (২২) পাকিস্তানকে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ডেল স্টেইনের মারাত্মক বোলিংয়ে অতিথিদের লক্ষ্য পূরণ হয়নি।

৮০ রানে ৪ উইকেট নিয়ে স্টেইন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।

প্রথম ইনিংসে ২৯ রানে ৭ উইকেট নেয়া কাইল অ্যাবট ম্যাচ সেরা। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ২ উইকেট নেন তিনি।