২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরিয়নে আমলা-ডি ভিলিয়ার্সের দৃঢ়তা

একজন ফিরে এসেছেন শতকের দোরগোড়া থেকে, অন্যজনের সামনে শতকের হাতছানি। হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের দৃঢ়তা ভরা দুটো ইনিংসের সুবাদে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৩৩৪ রান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Feb 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ডি ভিলিয়ার্স ৯৮ রানে অপরাজিত। আমলার ব্যাট থেকে এসেছে ৯২ রান।

এই দুজন ছাড়া আরেক জনের কাছেও কৃতজ্ঞ থাকতে হবে টস জয়ী দক্ষিণ আফ্রিকানদের। বিশেষজ্ঞ পেসার হলেও ডি ভিলিয়ার্সের সঙ্গে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষে ভার্নন ফিল্যান্ডার ৪৫ রানে অপরাজিত।

প্রথম দুই টেস্ট জিতে নেয়ায় এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৩৪/৬ (স্মিথ ৫, আলভিরো ১০, আমলা ৯২, দু প্লেসি ২৯, ডি ভিলিয়ার্স ৯৮*, এলগার ৭, পিটারসন ২৮, ফিল্যান্ডার ৪৫*; রাহাত ৩/৯৫, এহসান ২/৫৪)