বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ঢাকা ব্যাঙ্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিনটি সিরিজেরই টাইটেল স্পন্সর হয়েছে ঢাকা ব্যাঙ্ক লিমিটেড।
বুধবার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ এ কথা জানান। এ সময় জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন।
তবে স্পন্সরশিপের বিনিময় মূল্য সম্পর্কে জানাতে রাজি হয়নি ঢাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ব্যাঙ্কটির সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান বলেন, “এটা গোপনীয় বিষয়, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এ দেশেরই একটি কোম্পানি টোটাল স্পোর্টস মার্কেটিং থেকে আমরা টাইটেল স্পন্সরশিপ কিনেছি।”
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
