২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতে আপ্লুত স্মিথ

কেপটাউনে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Feb 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

টানা ষষ্ঠ টেস্ট সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, “যত ম্যাচ জিতেছি তার মধ্যে এটি সবচেয়ে আলাদা, সত্যিই অসাধারণ এক জয়।”

“তৃতীয় দিনে আমরা চাপে ছিলাম। শেষ দুই দিনে আমাদের খুব ভালো খেলতে হত এবং দলের সবাই তা করে দেখিয়েছে। খেলার পরিস্থিতি ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং, আমরা তা জয় করেছি” যোগ করেন তিনি।

পাকিস্তানের প্রথম ইনিংসে গড়া ৩৩৮ রানের জবাবে ৩২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বোলাররা দাঁড়াতে দেয়নি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। সবকটি ১৬৯ রানে অলআউট হয়ে ১৮১ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান। চতুর্থ দিনে ছয় উইকেট হারি সেই লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা।

এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হেরে যাওয়ায় বেশ হতাশ পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। তিনি বলেন, “গত দুই-আড়াই বছরে আমরা বেশ ভালো কিছু টেস্ট খেলেছি কিন্তু খুব সব মিলিয়ে আমরা কিন্তু বেশি ম্যাচ খেলিনি।”

“দক্ষিণ আফ্রিকা দলে একশর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে। বেশির ভাগেরই আছে পঞ্চাশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। অন্যদিকে আমাদের দলে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় কমই আছে। আর এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে” যোগ করেন মিসবাহ।