২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপটাউনে সমানে-সমানে লড়াই

প্রথম টেস্টে বিধ্বস্ত হলেও কেপটাউনে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান তালে লড়াই করে যাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ১২ রানের লিড নেয়া অতিথিদের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Feb 2013, 03:31 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

পাকিস্তানের লিড অবশ্য আরো বড় হতে পারতো। হয়নি এবি ডি ভিলিয়ার্স আর রবিন পিটারসনের দৃঢ়তার কারণে।

শনিবার ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে ব্যাট করতে নেমে আর ২৫ রান যোগ করার পর ডিন এলগারকে হারায় স্বাগতিকরা। এরপর ৬১ রান করে শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্স আউট হলে ৭ উইকেটে ২১০ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

তবে ভার্নন ফিল্যান্ডারের (২২) সঙ্গে পিটারসনের ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় গ্রায়েম স্মিথের দল। ১০৬ বলে খেলা পিটারসনের ৮৪ রানের দৃঢ়তা ভরা ইনিংসে ১৫টি চার।

টেস্টে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক। প্রথমটি এসেছিল প্রায় এক দশক আগে, বাংলাদেশের বিপক্ষে।

৯৬ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সাঈদ আজমল। ৮৬ রানে ৩ উইকেট নেন অভিষিক্ত পেসার মোহাম্মদ ইরফান।

দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ডেল স্টেইন ও ফিল্যান্ডারের তোপে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ হাফিজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টেইন।

পরের ওভারে ফিল্যান্ডার অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদকেও এলবিডব্লিউ করেন। তখনো অতিথিদের রানের ঘর শূন্য!

প্রথম ইনিংসে দারুণ এক শতক করা ইউনুস খানও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ রান করে বোল্ড হয়ে যান স্টেইনের বলে।

তবে ৪৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর পাকিস্তানের আর কোনো ক্ষতি দেননি অধিনায়ক মিসবাহ-উল-হক ও আজহার আলী। দিন শেষে আজহার ৪৫ ও মিসবাহ ৩৬ রানে অপরাজিত।

হ্যামস্ট্রিং চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ১৯ বলের বেশি করতে পারেননি মর্নে মরকেল। এই ম্যাচে আর না-ও বল করতে পারেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩৩৮ (ইউনুস ১১১, শফিক ১১১, তানভীর ৪৪; ফিল্যান্ডার ৫/৫৯) ও ১০০/৩ (হাফিজ ০, জামশেদ ০, আজহার ৪৫*, ইউনুস ১৪, মিসবাহ ৩৬*; স্টেইন ২/২৪, ফিল্যান্ডার ১/২৬)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩২৬ (স্মিথ ১৯, পিটারসেন ১৭, আমলা ২৫, দু প্লেসি ২৮, ক্যালিস ২, ডি ভিলিয়ার্স ৬১, এলগার ২৩, পিটারসন ৮৪, ফিল্যান্ডার ২২, স্টেইন ১০, মরকেল ৮*; আজমল ৬/৯৬, ইরফান ৩/৮৬, হাফিজ ১/২৪)