শ্রীলঙ্কা সফরে নতুন কোনো স্পিনার
জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, আসন্ন শ্রীলঙ্কা সফরে নতুন একজন স্পিনারকে সুযোগ দেয়া হতে পারে।
আগামী মাসের এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। গলে ৮ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।
শনিবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের আকরাম বলেন, “এই সফরে একজন নতুন স্পিনারকে সুযোগ দেয়ার চিন্তা করছি আমরা। এনামুল হক জুনিয়র, মোশাররফ রুবেল, সাকলাইন সজীব ও নাজমুল হোসেনের মধ্যে যে কোনো একজন সুযোগ পেতে পারে। এই চার বাঁহাতি স্পিনারই এবারের বিপিএলে ভালো বল করেছে।”
