টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সহজেই ১০ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪০ রানে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৫৫ রানে জিতেছিল।
ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল। সর্বোচ্চ ৫৯ রান করেন মার্টিন গাপটিল। ৫৫ বলের ইনিংসটিতে দুটি চার ও একটি ছক্কা।
তিনটি করে উইকেট নেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও জেড ডার্নবাখ।
জবাবে অ্যালেক্স হেলস (৪২ বলে ৮০) এবং মাইকেল লাম্বের (৩৪ বলে ৫৩) দুটো ঝড়ো ইনিংসের সুবাদে ৪৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৯/৮ (রাদারফোর্ড ১১, গাপটিল ৫৯, ব্রেন্ডন ম্যাককালাম ২৬, টেইলর ৬, ইলিয়ট ১৫, মানরো ১, ফ্র্যাঙ্কলিন ১৫, নাথান ম্যাককালাম ০, বাটলার ১*; ব্রড ৩/১৫, ডার্নবাখ ৩/৩৬, রুট ১/১৫, ট্রেডওয়েল ১/৩১)
ইংল্যান্ড: ১২.৪ ওভারে ১৪৩/০ (লাম্ব ৫৩*, হেলস ৮০*)
