২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের ‘অস্ট্রেলিয়া’ জয়

দীর্ঘ ১৬ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ব্রিসবেনে একমাত্র টি-টোয়েন্টিতে অতিথিরা জিতেছে ২৭ রানে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Feb 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

অস্ট্রেলিয়ায় ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ জিতেছিল ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে, পার্থ টেস্টে।

টস জিতে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানে ফিরে যান সফরে পুরোপুরি ব্যর্থ ক্রিস গেইল। তবে ৩২ রান করা ড্যারেন ব্রাভোর সঙ্গে জনসন চার্লসের ৮৮ রানের জুটির সুবাদে ৬ উইকেটে ১৯১ রানের ভালো সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

চার্লসের ৩৫ বলে খেলা ৫৭ রানের আক্রমণাত্মক ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা।

জবাবে অ্যাডাম ভোজেস ৩৩ বলে ৫১ রান করলেও ৮ উইকেটে ১৬৪ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

৩০ রানে তিন উইকেট নিয়ে কাইরন পোলার্ড টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯১/৬ (গেইল ৮, চার্লস ৫৭, ড্যারেন ব্রাভো ৩২, পোলার্ড ২৬, ডোয়াইন ব্রাভো ১৩, রাসেল ২৩*, স্যামি ২০, ডিওনারাইন ৬*; ফকনার ৩/২৮, হ্যাজেলউড ১/৩৬, কোল্টার-নাইল ১/৩৬)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৬৪/৮ (ফিঞ্চ ৪, মার্শ ২১, ভোজেস ৫১, বেইলি ১৫, রোহরার ১৬, হ্যাডিন ২২, ফকনার ৭, কাটিং ০, কোল্টার-নাইল ১৬*, ম্যাকে ৬*; পোলার্ড ৩/৩০, নারাইন ২/১৯, স্যামি ১/৩০)

ম্যাচ সেরা: কাইরন পোলার্ড