২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল কর্তৃপক্ষের সঙ্গে এনবিআরের বৈঠক

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে সরকারের পাওনার হিসাব নিতে টুর্নামেন্টের গভার্নিং কাউন্সিলের সঙ্গে বুধবার বৈঠক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে টুর্নামেন্টের সপ্তম দল রংপুর রাইডার্স বিক্রি, ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে আয়কর এবং টিকেট বিক্রির আয়কর বাবদ সরকার কত টাকা পাবে তার পূর্ণাঙ্গ হিসাব করতে বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে বলে এনবিআরের একটি সূত্র জানিয়েছে।

এ প্রসঙ্গে এনবিআরের কর পরিদর্শন-পরিদপ্তরের মহাপরিচালক ও বিপিএলের কর আদায় কমিটির প্রধান কানন কুমার রায় বলেন, “আমরা গভার্নিং কাউন্সিলকে চলতি আসরের সকল আয়কর বৃহস্পতিবারের মধ্যে বুঝিয়ে দেয়ার জন্য চিঠি দিয়েছি।”

“তবে আমরা এখনো দলগুলোর চুক্তিপত্র হাতে পাইনি। এবারের আসর থেকে সরকার কত টাকা আয়কর পাবে তার হিসাব পাওয়াও বাকি। তাছাড়া গত আসরের আয়কর নিয়েও কিছু সমস্যা রয়েছে,” যোগ করেন তিনি।

গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা জানান, “বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি দেখছেন। আশা করি কোনো সমস্যা হবে না।”