২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বিপক্ষে অনিশ্চিত মুশফিক-চন্দরপল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট রয়্যালসের পরবর্তী ম্যাচে অনিশ্চিত দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক মুশফিকুর রহিম, শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন স্মিথ।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

মঙ্গলবারের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে শেষ চার নিশ্চিত করা সিলেট।

সোমবারের অনুশীলন শেষে দলের তিন ক্রিকেটারের চোটের অগ্রগতি সম্পর্কে সিলেটের ফিজিও জাহিদুল ইসলাম সজল এক বিবৃতিতে বলেন, “তাদের চিকিৎসা, জিম ও পুর্নাবাসন পক্রিয়া চলছে।”

খুলনার বিপক্ষে তাদের খেলা হবে কি না তা জানতে ম্যাচের আগে চূড়ান্ত আরেকটি ‘ফিটনেস টেস্ট’ প্রয়োজন বলে জানান তিনি।

উইকেটরক্ষক মুশফিক ও অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান চন্দরপল বাম উরুর হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। দুজনই ৮০ থেকে ৯০ শতাংশ ফিট বলে জানিয়েছেন সজল। অন্য দিকে ডান কাঁধে চোট পাওয়া অলরাউন্ডার স্মিথ ৬০ শতাংশ ফিট।