ফাঁসির দাবিতে শাহবাগে ক্রিকেটার নাফিস
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনরত লাখো জনতার সঙ্গে কণ্ঠ মেলালেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
শনিবার স্ত্রী ইশিতাকে নিয়ে শাহবাগে উপস্থিত হন খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক।
পাঁচ দিন ধরে চলমান এই আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, “শাহবাগে তরুণদের এই আন্দোলনে আসতে পেরে ভালো লাগছে।এমন একটি প্রতিবাদে সবারই অংশগ্রহণ করা উচিৎ।”
‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘রাজাকারের ফাঁসি চাই’- আওয়াজ তুলে সমবেতদের সঙ্গে একাত্ম হন এই ক্রিকেটার।
