২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে পোলার্ডের শতক

কাইরন পোলার্ডের তৃতীয় শতকের পরও চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। রোববার মেলবোর্নে পঞ্চম ও শেষ ওয়ানডে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে ২২০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৪ ওভার ৫ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের (২৫) সঙ্গে ৫৩, ফিল হিউজেসের (২৩) ৬২ রানের দুটি চমৎকার জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের ভিত গড়ে দেন শেন ওয়াটসন।

দলীয় ১৪৫ রানে সাজঘরে ফেরার আগে ৭৬ রান করেন ওয়াটসন। তার ৮৪ বলের ইনিংসে ৯টি চার। তার বিদায়ের পর মাইকেল ক্লাকের ৩৭ ও অ্যাডাম ভোজেসের ২৮ রানের দুটি ছোট্ট কিন্তু কার‌্যকর জুটি দলকে সহজ জয় এনে দেয়।

এর আগে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড অবিচল থাকলেও ৯৮ রানে ৭ উইকেট ভীষণ চাপে পড়ে যায় অতিথিরা।

সেখান থেকে পোলার্ডের শতকের সৌজন্যে দুশ পেরুয় ওয়েস্ট ইন্ডিজ। ১০৯ রানে অপরাজিত থাকা পোলার্ডের ১৩৬ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন (৩/৩৬) ও বেন কাটিং (৩/৪৫) তিনটি করে উইকেট নেন।