২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় কিস্তিও দিয়েছে দুরন্ত রাজশাহী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্রিকেটারদের দ্বিতীয় কিস্তির টাকাও দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুরন্ত রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “বিসিবির বেঁধে দেয়া সময়সীমার অনেক আগেই ক্রিকেটারদের দ্বিতীয় কিস্তির ২৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে দুরন্ত রাজশাহী।”

বিপিএলের প্রথম আসরের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আরো ২৫ শতাংশ অর্থ পরিশোধের নিয়ম করেছে বিসিবি।

টুর্নামেন্ট শেষ হওয়ার ছয় মাসের মধ্যে বাকি পঞ্চাংশ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।