২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্কুল ক্রিকেট শুরু

বিসিবির ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার থেকে শেরপুরে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে দিশা প্রিপারেটরী অ্যান্ড হাই স্কুল ২২২ রানে ইদ্রিসীয়া ফাজিল মাদ্রাসাকে হারিয়েছে।  

টস জিতে ব্যাট করতে নেমে তূর্যর ৭৯, পুলকের ৫৯ ও জিসানের অপরাজিত ৫৩ রানের সুবাদে নির্ধারিত ৪৪ ওভারে তিন উইকেটে ২৫৮ রান করে দিশা প্রিপারেটরী।

জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায় ইদ্রিসীয়া মাদ্রাসা। আশিক(১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

বিজয়ী দলের পক্ষে তিনটি করে উইকেট নেন জুয়েল ও শান্ত।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক নাজিমুল হক নাজিম।