২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পার্থে অস্ট্রেলিয়ার সামনে ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার পার্থের ওয়াকায় ওয়ানডেতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন ৭০ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার আগে ক্যারিবীয়রা তাই ভীষণ চাপের মধ্যে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

প্রথম ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা সম্পূর্ণ ব্যর্থ হলেও পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

তিনি বলেন, “প্রথম ম্যাচের দুঃসহ স্মৃতি মন থেকে মুছে ফেলা কঠিন। কিন্তু তাদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে অতীতে আমরা অনেক ভালো ম্যাচ খেলেছি। সেসব নিয়েই আমরা ভাবতে চাই। এই মুহূর্তে হতাশা ভুলে ভালো খেলার আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।”

স্বাগতিক দলে কোনো দুশ্চিন্তা বা অস্বস্তি নেই। গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র এবং টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা তারা অনেকটাই ভুলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে।

এখন মাইকেল ক্লার্কের দলের লক্ষ্য, ওয়াকায় টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়া।