২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সহজ জয়

প্রথম ওয়ানডেতে সহজেই জিতেছে অস্ট্রেলিয়া। শুক্রবার পার্থে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭০ রানে অলআউট করে ৯ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Feb 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

ওয়ানডেতে ক্যারিবীয়দের এটি তৃতীয় সর্বনিম্ন রান। ৫০ ওভারের ক্রিকেটে তাদের সর্বনিম্ন সংগ্রহ ৫৪, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের পতনের শুরু পঞ্চম ওভারে, ক্রিস গেইলের বিদায়ের মাধ্যমে।

এরপর আট বলের এক বিধ্বংসী স্পেলে মিচেল স্টার্ক চার উইকেট তুলে নিলে স্কোর দাঁড়ায় ১৯/৫। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা।

প্রায় দেড় বছর পর দলে ফেরা রামনরেশ সারওয়ান বিদায় নেন শূন্য হাতে। মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেন।

পাঁচ উইকেট নিয়ে স্টার্ক সবচেয়ে ক্ষতি করেন ক্যারিবীয়দের। ক্লিন্ট ম্যাকে তিনটি এবং অভিষিক্ত জেমস ফকনারের শিকার দুটি।

জবাবে গ্লেন ম্যাক্সওয়েলের ৩৫ বলে অপরাজিত ৫১ রান ৯ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৩.৫ ওভারে ৭০ (গেইল ৪, পাওয়েল ১১, সারওয়ান ০, ড্যারেন ব্রাভো ১১, ডোয়াইন ব্রাভো ০, পোলার্ড ০, টমাস ৩, স্যামি ১৬, হোল্ডার ৭, নারাইন ০, রোচ ১; স্টার্ক ৫/২০, ম্যাকে ৩/১০, ফকনার ২/১৪)

অস্ট্রেলিয়া: ৯.২ ওভারে ৭১/১ (ম্যাক্সওয়েল ৫১*, ফিঞ্চ ১০, খাজা ৮*; হোল্ডার ১/১৮)

ম্যাচ সেরা: মিচেল স্টার্ক