২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের অর্থ পরিশোধের সময়সীমা বাড়ল

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের প্রথম কিস্তির অর্থ পরিশোধের সময়সীমা আবারো বাড়িয়েছে টুর্নামেন্টের গভার্নিং কাউন্সিল।

অনীক মিশকাত অনীক মিশকাত

. চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

প্রথম আসরের তিক্ত অভিজ্ঞতার পর দ্বিতীয় আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ২৫ শতাংশ, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে ২৫ শতাংশ ও ছয় মাসের মধ্যে বাকি ৫০ শতাংশ অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছিল গভার্নিং কাউন্সিল।

কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও সবগুলো ফ্র্যাঞ্চাইজি প্রথম কিস্তির অর্থ পরিশোধ করেনি।
৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হলেও এই সময়ের মধ্যে মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি প্রথম কিস্তির অর্থ পরিশোধ
করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক।

তিনি বলেন, “দুটি ফ্র্যাঞ্চাইজি (ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও খুলনা রয়েল বেঙ্গলস) টাকা দিয়েছে। অন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজিও শিগগিরি টাকা দিয়ে দেবে। মঙ্গলবার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ঢাকায় পৌঁছেই তারা টাকা দিয়ে দেবে।”

“৪/৫ ফেব্রুয়ারির মধ্যে সবার টাকা পরিশোধ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। নইলে আমরা খেলাপিদের সতর্ক করবো। পরে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুযোগ তো থাকছেই,” যোগ করেন আই এইচ মল্লিক।