সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চান আমলা
ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে চান হাশিম আমলা।
দক্ষিণ আফ্রিকার নির্বাচকমণ্ডলী আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন এ কথা জানিয়েছেন।
আমলার কণ্ঠে অবশ্য অবশ্য ভিন্ন কথা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ধীর গতির ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন ফাফ দু প্লেসি।
দলের এই সিদ্ধান্তে আমলা ক্ষুব্ধ। তিনি বলেন, “আমি সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা ভাবছি। নিয়মিত অধিনায়ক না থাকার সময়েও দায়িত্ব পালন করার সুযোগ না পেলে আমার সহ-অধিনায়ক হিসেবে থাকার কোনো অর্থ হয় না। খুব শিগগিরি এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব।
