শ্রীলঙ্কা সফরের সূচী চূড়ান্ত
আগামী মার্চে প্রায় ৬ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সোমবার এই সফরের সূচী চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
প্রায় এক মাস দীর্ঘ শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
৩ থেকে ৫ মার্চ মাতারায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর।
৮ মার্চ থেকে গলে প্রথম এবং ১৬ মার্চ থেকে কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু।
২৩ ও ২৫ মার্চ হাম্বানটোটায় প্রথম দুটি ওয়ানডে এবং ২৮ মার্চ পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে।
৩১ মার্চ একমাত্র টি-টোয়েন্টির ভেন্যুও পাল্লেকেলে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেটে এটাই হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।
২০০৭ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট ও তিন ওয়ানডের সবগুলোতে হার মেনেছিল বাংলাদেশ।
