সিলেট রয়্যালসে তিন ক্যারিবীয়
সিলেট রয়্যালসের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল, অলরাউন্ডার ডোয়াইন স্মিথ ও অফস্পিনার সুলেমান বেন।
রোববার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তারা।
এই তিন জনকে পেয়ে দারুণ খুশি সিলেট রয়্যালসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারের অন্তর্ভুক্তি আমাদের দলকে অনুপ্রাণিত করবে এবং সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।”
গতবার মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সিলেটের এবার অন্য চেহারা। চার ম্যাচের সবগুলোতে জিতে তারাই এখন সবার ওপরে।
তবু দলের অর্জন নিয়ে তৃপ্ত নন সালাউদ্দিন। তিনি বলেন, “এখনো প্রাপ্তি তেমন কিছু নয়। উদ্বোধনী জুটিতে একটু সমস্যা আছে। এই সমস্যার সমাধান করতে হবে।
