পিসিবির লোভনীয় ঘোষণা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কাজে লাগিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উদগ্রীব পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই লক্ষ্যে এই প্রতিযোগিতায় খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের ২০ লাখ মার্কিন ডলারের জীবন বীমা ও করহীন আয়ের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ প্রসঙ্গে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, “ক্রিকেটারদের জন্য এটা একটা বাড়তি নিরাপত্তা। এটাকে তারা তাদের পরিবারের সন্তুষ্টির উপায় হিসেবেও দেখতে পারে।”
আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ।
২০০৯ সালের মার্চে লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী আক্রমণের পর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি।
