বিপিএলের সূচি পরিবর্তন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বৃহস্পতিবারের প্রথম ম্যাচ এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বেলা দুইটার পরিবর্তে খেলা শুরু হবে সকাল ১০টায়।
সোমবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “অনিবার্য কারণে বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বার্নার্স ও চট্টগ্রাম কিংসের খেলা বেলা দুইটার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে। দুরন্ত রাজশাহী ও খুলনা রয়েল বেঙ্গলসের দ্বিতীয় ম্যাচ শুরু হবে নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টায়।”
বিপিএলের নতুন ভেন্যু খুলনায় খেলা শুরু হবে মঙ্গলবার থেকে। প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স খেলবে দুরন্ত রাজশাহীর বিপক্ষে।
