২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের জরিমানা

ধীরগতির ওভার রেটের কারণে দুরন্ত রাজশাহীর অধিনায়ক তামিম ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 03:22 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট রয়্যালসের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারায় তামিমকে জরিমানা করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

এই ম্যাচে নির্ধারিত সময়ে ১৮ ওভারের বেশি করতে পারেননি দুরন্ত রাজশাহীর বোলাররা।

ম্যাচটিতে ১৪৭ রান করেও ৪ উইকেটে হেরে যায় দুরন্ত রাজশাহী।