২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল টিকিটের দাম কমেছে

খেলা শুরুর তিন দিনের মাথায় বিপিএল টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট বোর্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার তারা জানিয়েছে, সর্বনিম্ন টিকিটের দাম ৩৫০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।

গত শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের খেলা শুরু হয়।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের ৩৫০ টাকার টিকিটের দাম কমিয়ে ২০০ টাকা এবং সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের ৫০০ টাকার টিকিটের দাম কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

অন্য সব টিকিটের দাম অপরিবর্তিত রয়েছে।

শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট ২ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ৩ হাজার টাকা, ভিআইপি টিকিট ৫ হাজার টাকা, কর্পোরেট বক্স টিকিট ৮ হাজার রাখা হয়েছে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ওয়েস্টার্ন ও ইস্টার্ন স্ট্যান্ডের ৩৫০ টাকার টিকিটের দাম ২০০ টাকায় নামিয়ে আনা হয়েছে।

এছাড়া চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সাধারণ গ্যালারির ৩৫০ টাকার টিকিটের দাম কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।

বিপিএলের ২০ কোটি টাকায় টিকেট স্বত্ব কিনেছে অ্যাক্টিভ সার্ভিসেস।