২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক দিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে সারওয়ান

প্রায় দেড় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রামনরেশ সারওয়ান। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

তবে আরেক অলরাউন্ডার মারলন স্যামুওয়েলসকে ছাড়াই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ক্যারিবীয়দের। অস্ট্রেলিয়ারই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে খেলার সময় চোট পাওয়ায় স্যামুয়েলসের এই সিরিজে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

চোট এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে ২০১১ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে ব্রিজটাউন টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সুযোগ হয়নি সারওয়ানের।

তবে স্যামুয়েলসের অনুপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের পথ খুলে দিয়েছে ৮৭টি টেস্ট ও ১৭৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ ৩২ বছর বয়সী সারওয়ানের জন্য।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি ওয়ানডে হবে ১, ৩, ৬, ৮ ও ১০ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি একমাত্র টি-টোয়েন্টি।

ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (সহ-অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, নরসিং ডিওনারাইন, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, কাইরন পাওয়েল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, রামনরেশ সারওয়ান ও ডেভন টমাস।