২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লড়াই করে হার

৯ রানের জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড এগিয়ে ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

– ক্রিকেটে ভারতের ব্যর্থতা চলছেই। তবে শুক্রবার রাজকোটে ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে লড়াই করে হার মেনেছে তারা। ৩২৫ রান করেও ইংল্যান্ড জিতেছে ৯ রানে।

আগামী মঙ্গলবার কোচিতে দ্বিতীয় ওয়ানডে।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা অতিথিদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয় ইয়ান বেলের (৮৫) সঙ্গে অধিনায়ক অ্যালিস্টার কুকের (৭৫) ২৭ ওভার ৪ বল স্থায়ী ১৫৮ রানের উদ্বোধনী জুটি।

এরপর তৃতীয় উইকেটে এউইন মর্গানের (৪১) সঙ্গে কেভিন পিটারসেনের ৭৬ (৪৪) এবং পঞ্চম উইকেটে মাত্র ৬ ওভার ১ বলে ক্রেইগ কিসওয়েটার (২০ বলে অপরাজিত ২৪) ও সমিত প্যাটেলের (২০ বলে অপরাজিত ৪৪) ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি ৩০০-র ওপরে নিয়ে যায় ইংল্যান্ডকে।

জবাবে অজিঙ্কা রাহানের (৪৭) সঙ্গে গৌতম গম্ভীরের (৫২) ৯৬ রানের উদ্বোধনী জুটি, যুবরাজ সিং (৫৪ বলে ৬১), সুরেশ রায়না (৪৯ বলে ৫০) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৫ বলে ৩২) তিনটি

আক্রমণাত্মক ইনিংসও স্বাগতিকদের জয় এনে দিতে পারেনি।

৪৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইংল্যান্ডের অফস্পিনার জেমস ট্রেডওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২৫/৪ (কুক ৭৫, বেল ৮৫, পিটারসেন ৪৪, মর্গান ৪১, কিসওয়েটার ২৪*, প্যাটেল ৪৪*; দিন্দা ২/৫৩, রায়না ১/১৮)

ভারত: ৫০ ওভারে ৩১৬/৯ (রাহানে ৪৭, গম্ভীর ৫২, কোহলি ১৫, যুবরাজ ৬১, রায়না ৫০, ধোনি ৩২, জাদেজা ৭, অশ্বিন ১৩, ভুবনেশ্বর ২০*, দিন্দা ৩, ইশান্ত ৭*; ট্রেডওয়েল ৪/৪৪, ব্রেসনান ২/৬৭, ডার্নবাখ ২/৬৯, ফিন ১/৬৩)