২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রতি আজমলের চ্যালেঞ্জ

ভারতের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা সাঈদ আজমলের। এই সিরিজে জুনায়েদ খানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট নেয়া আজমল দেশের মাটিতে ভারতকে আমন্ত্রণ জানিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতি।

আব্দুল মোমিন আব্দুল মোমিন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

দেশে ফিরে পাকিস্তানের দৈনিক ‘জাং’ পত্রিকাকে তিনি বলেন, “ভারত সফরকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ভারতকে আমরা তাদেরই মাটিতে হারাতে পারলে ওরা একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন ওরাও আমাদের দেশে এসে আমাদের হারানোর চেষ্টা করবে। আশা করি তা খুব শিগগিরি ঘটবে।”

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৪ রানে পাঁচ উইকেট নিলেও ম্যাচ সেরার পুরস্কার পাননি আজমল। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এ ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছি। মনে রাখবেন আমি এখনো আইসিসির কোনো পুরস্কারও পাইনি। আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার অবশ্য ভারতের মাটিতে পাকিস্তানের জয়।”

“ভারত সফরের প্রতিটি ম্যাচে আমরা ভালো খেলেছি বলে আমি খুশি। আমরা সবসময়ই ইতিবাচক ছিলাম। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আমরা জিততে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত তা হয়নি,” যোগ করেন ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আজমল।