তামিম ঝড়ে ওয়েলিংটনের জয়
তামিম ইকবালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে এইচআরভি কাপে কেন্টারবুরিকে সহজেই ৫৭ রানে হারিয়েছে ওয়েলিংটন।
তামিম ইকবালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে এইচআরভি কাপে কেন্টারবুরিকে সহজেই ৫৭ রানে হারিয়েছে ওয়েলিংটন।
মেইনপাওয়ার ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯০ রান করে ওয়েলিংটন। সর্বোচ্চ ৭৪ রান তামিম ইকবালের। এইচআরভি কাপে এটি তার টানা দ্বিতীয় অর্ধশতক। তামিমের ৪৭ বলের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।
এছাড়া জেসি রাইডার ২৪ বলে ৩৭ রান করেন। বিআর অরটন অপরাজিত ৩৭ ও মিচেল পাপস অপরাজিত ৩২ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন।
জবাবে ১৯ ওভারে ১৩৩ রানেই অলআউট হয়ে যায় কেন্টারবুরি। সর্বোচ্চ ৪৮ রান অ্যান্ড্রু ইলিসের।
১৮ রানে ৪ উইকেট নিয়ে ইলি তুগাগা ওয়েলিংটনের সেরা বোলার। এছাড়া লুক উডকক ৩ উইকেট নেন ৩৬ রানে।
