বিপিএলে ‘সবচেয়ে দামি’ সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে সাকিব আল হাসানের। প্রথম আসরের সেরা খেলোয়াড়কে তিন লাখ ৬৫ হাজার ডলারে কিনে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে সাকিব আল হাসানের। প্রথম আসরের সেরা খেলোয়াড়কে তিন লাখ ৬৫ হাজার ডলারে কিনে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দলে নিতে প্রায় সব ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকায় তার মূল্য দেশি ক্রিকেটারদের গোল্ডেন শ্রেণির সর্বোচ্চসীমা ৭০ হাজার ডলার উঠে যায়। সিলেট ছাড়া বাকি সব দলই টাইব্রেকারে যাওয়ায় নিয়ম অনুযায়ী গোপন খামে প্রস্তাবিত মূল্য জমা দেয় দলগুলো। আর তাতে বেশি ভিত্তিমূল্যের বিদেশি গোল্ডেন ক্রিকেটারদের মূল্য ছাড়িয়ে সাকিবের দাম ওঠে তিন লাখ ৬৫ হাজার ডলার।
দেশি গোল্ডেন শ্রেণির ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ দলের অধিনায়ক মুশিফিকুর রহিমকে দুই লাখ ৫ হাজার ডলারে কিনেছে সিলেট রয়ালস। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১ লাখ ২৫ হাজার ডলারে থেকে গেছেন চট্টগ্রাম কিংসেই।
ঢাকার সমান ১ লাখ ৬৫ হাজার ডলার দর দিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে টস ভাগ্যে দলে পেয়েছে দুরন্ত রাজশাহী।
বিদেশি গোল্ডেন শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠে পাকিস্তানি ক্রিকেটার ইমরান নাজিরের। তাকে দুই লাখ ৮০ হাজার ডলারে কিনে নেয় চট্টগ্রাম কিংস। আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদিকে দুই লাখ ৭৫ হাজার ডলারে কিনে নেয় ঢাকা।
এই শেণিতে তিলকারত্নে দিলশান, লুক রাইট ও ওয়াইজ শাহকে ৭৫ হাজার ডলার এবং লাসিথ মালিঙ্গাকে ১ লাখ ১৫ হাজার ডলারে দলে নিয়েছে ঢাকা। আন্দ্রে রাসেল ১ লাখ ১৫ হাজার ডলার ও টিনো বেস্টকে ৭৫ হাজার ডলারে দলে পেয়েছে সিলেট।
সুনীল নারায়ণকে ৭৫ হাজার ডলার, ব্রাড হজকে ১ লাখ ২৫ হাজার ডলার ও আজহার মাহমুদকে ২ লাখ ৬ হাজার ডলারে দলে নিয়েছে বরিশাল বার্নার্স। ডোয়াইন ব্রাভোকে ১ লাখ ১৫ হাজার ডলারে চট্টগ্রাম, ফিদেল এডওয়ার্ডসকে ৭৫ হাজার ডলারে রংপুর রাইডার্স, মারলন স্যামুয়েলসকে ১ লাখ ১৫ হাজার ডলারে ১৫ রাজশাহী এবং শোয়েব মালিককে ৮৫ হাজার ডলারে খুলনা রয়েল বেঙ্গলস দলে নিয়েছে।
দেশি ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের মধ্যে নাসির হোসেনের দাম উঠে ২ লাখ ৮ হাজার ডলার।
এই শ্রেণিতে মোহম্মদ আশরাফুলকে ৬০ হাজার ডলার, আনামুল হককে ১ লাখ ২১ হাজার ডলার, মাশরাফি বিন মুর্তজাকে ঢাকা, সোহাগ গাজীকে ১ লাখ ৫৬ হাজার ডলারে সিলেট, জিয়াউর রহমানকে ১ লাখ ৩৭ হাজারে রাজশাহী এবং ৯২ হাজার ৭৭৭ ডলারে আব্দুর রাজ্জাককে দলে নিয়েছে রংপুর।
বিদেশি ‘এ’ শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ডলারে রবি বোপারাকে দলে নিয়েছে চট্টগ্রাম।
এই শ্রেণিতে ফিলিপ মাস্টার্ডকে ৫০ হাজার ডলার ও উমর গুলকে ৬০ হাজার ডলারে বরিশাল দলে নিয়েছে। কামরান আকমলকে ৭৫ হাজার ডলার ও আব্দুল রাজ্জাককে ৯১ হাজার ডলারে রাজশাহী দলে নিয়েছে। ১ লাখ ১১ হাজার ডলারে জ্যাকব ওরাম ও ওয়াহাব রিয়াজকে ৬০ হাজার ডলারে চট্ট্রগাম দলে নিয়েছে। উমর আকমলকে ৫০ হাজার ডলারে খুলনা, ডোয়াইন স্মিথকে ৭০ হাজার ডলারে সিলেট এবং রায়ান টেন ডয়েসকেটকে ১ লাখ ডলারে ঢাকা দলে নিয়েছে।
দেশি ‘বি’ শ্রেণিতে ১ লাখ ২৭ হাজার ডলারে মমিনুল হককে দলে নিয়েছে সিলেট।
এই গ্রুপে আবুল হাসানকে ১ লাখ ২১ হাজার ডলার ও জহুরুল ইসলামকে ১ লাখ ১১ হাজার ডলারে রাজশাহী দলে নিয়েছে।
শাহাদাত হোসেনকে ২০ হাজার ডলার, ফরহাদ রেজাকে ৫১ হাজার ৫০৫ ডলার ও শাহরিয়ার নাফীসকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে খুলনা। ইমরুল কায়েসকে ৪৪ হাজার ১০০ ডলার ও জুনায়েদ সিদ্দিককে ৬৭ হাজার ৭৫৭ ডলারে রংপুর দলে নিয়েছে।
ইলিয়াস সানিকে ১ লাখ ৬ হাজার ডলার, শফিউল ইসলামকে ৬৭ হাজার ডলার ও অলক কাপালীকে ৮৩ হাজার ডলারে দলে নিয়েছে বরিশাল। এনমুল হক জুনিয়রকে ১ লাখ ২০ হাজার ডলার, আরাফাত সানিকে ১ লাখ ডলার, রুবেল হোসেনকে ৬০ হাজার ডলার ও নাঈম ইসলামকে ৮৫ হাজার ডলারে চট্টগ্রাম দলে নিয়েছে।
নাজমুল হোসেনকে ৭১ হাজার ডলারে সিলেট, মোশাররফ হোসেনকে ৯৯ হাজার ডলারে ঢাকা দলে নিয়েছে।
বিদেশি ‘বি’ শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার ডলারে আহমেদ শেহজাদকে দলে নিয়েছে খুলনা।
এই শ্রেণিতে ওমর আমিনকে ৪০ হাজার ডলার ও ওয়াইজ জিয়াকে ৩০ হাজার ডলারে দলে নিয়েছে খুলনা। হ্যামিল্টন মাসাকাদজা, জুলফিকার বাবর ও আজিম গুমমানকে ৩০ হাজার ডলারে দলে নিয়েছে সিলেট।
ড্যারেন স্টিভেন্সকে ৩০ হাজার ডলার, ক্রিস লিডলকে ৪০ হাজার ডলার ও জশুয়া কবকে ৩০ হাজার ডলারে দলে নিয়েছে ঢাকা। ব্রেন্ডন টেলরকে ৩০ হাজার ডলার, কেভন কুপারকে ৫০ হাজার ডলার ও জেসন রয়কে ৩০ হাজার ডলারে দলে নিয়েছে চট্টগ্রাম।
শাহজিব হাসানকে ৭৬ হাজার ডলার ও আলেক্স হালেসকে ৬২ হাজার ডলারে দলে নিয়েছে রাজশাহী এবং কেভিন ও’ব্র্রায়েনকে ৪৫ হাজার ডলারে দলে নিয়েছে রংপুর।
দেশি ‘সি’ শ্রেণিতে সাব্বির রহমানকে ৫৫ হাজার ডলারে দলে নিয়েছে বরিশাল।
এই শ্রেণিতে সোহরাওয়ার্দী শুভকে ২৭ হাজার ৫০ ডলার, নাজমুল মিলনকে ২৬ হাজার ডলার এবং জুপিটার ঘোষ ও ইমতিয়াজ হোসেন তান্নাকে ১০ হাজার ডলারে সিলেট দলে নিয়েছে।
সানজামুল ইসলামকে ৪৫ হাজার ২৫ ডলার, নাবিল সামাদকে ১৬ হাজার ডলার, তাইজুল ইসলামকে ২৩ হাজার ৭ ডলার, মোহাম্মদ মিঠুনকে ৩২ হাজার ডলার, মিজানুর রহমানকে ১৪ হাজার ডলার ও ডলার মাহমুদকে ১০ হাজার ডলারে দলে নিয়েছে খুলনা। ধীমান ঘোষকে ১৪ হাজার ডলার, শামসুর রহমানকে ২০ হাজার ডলার এবং মোহাম্মদ শরীফ, তাপস ঘোষ ও মেহেদী মারুফকে ১০ হাজার ডলারে রংপুর দলে নিয়েছে।
নাজমুল অপুকে ৪৫ হাজার ডলার, আলাউদ্দিন বাবুকে ৩১ হাজার ৭ ডলার, আল আমিন ও ইফতেখার নাঈমকে ১০ হাজার এবং শুভাগত হোম চৌধুরীকে ১৮ হাজার ডলারে দলে নিয়েছে বরিশাল। সাকলায়েন সজীবকে ৫১ হাজার ৫৭৫ ডলার, সৌম্য সরকারকে ৩২ হাজার ৫০০ ডলার এবং মাহবুবুল আলম রবিন, লিটন দাস ও রকিবুল হাসানকে ১০ হাজার ডলারে দলে নিয়েছে ঢাকা।
ফরহাদ হোসেনকে ৪২ হাজার ২০০ ডলার এবং মনির হোসেন, শাকের আহমেদ ও মুক্তার আলীকে ১০ হাজার ডলারে দলে নিয়েছে রাজশাহী। নুরুল হাসানকে ৩২ হাজার ডলার, মার্শাল আইয়ুবকে ১৬ হাজার ডলার ও আফতাব আহমেদকে ১০ হাজার ডলারে চট্টগ্রাম দলে নিয়েছে।
বিদেশি ‘সি’ শ্রেণিতে শারজিল খানকে ৫৯ হাজার ডলারে দলে নিয়েছে রংপুর।
এই শ্রেণিতে হাম্মাদ আজমকে ৫১ হাজার ডলার ও কবির আলীকে ১৫ হাজার ডলারে বরিশাল দলে নিয়েছে। শেন হারউড ও বিলওয়ল ভাট্টিকে ১৫ হাজার ডলার, হাসির সোহেলকে ৪০ হাজার ডলার এবং রিক্কি ওয়েসেলসকে ২৫ হাজার ডলারে দলে নিয়েছে খুলনা।
পল স্টারলিংকে ৩০ হাজার ডলার এবং সোহেল আহমেদ ও বাবর আজমকে ১৫ হাজার ডলারে সিলেট দলে নিয়েছে। রাজা আলী দার, আনোয়ার আলী ও জোহাইব খানকে ১৫ হাজার ডলারে দলে নিয়েছে রংপুর।
খালেদ লতিফকে ১৫ হাজার ডলারে রাজশাহী, সাঈদ আনোয়ার জুনিয়রকে ১৫ হাজার ডলারে চট্টগ্রাম এবং কুশল লুকুরাচ্চিকে ১৫ হাজার ডলারে ঢাকা দলে নিয়েছে।
বিপিএলের দ্বিতীয় আসরে দল গড়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ১০ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। প্রত্যেক ম্যাচে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলানো যাবে।
ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও খুলনায় ম্যাচগুলো হবে। ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, খুলনা রয়েল বেঙ্গলস, সিলেট রয়্যালস ও দুরন্ত রাজশাহীর সঙ্গে এবার যোগ হয়েছে নতুন দল রংপুর রাইডার্স।
১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে তার পর দিন থেকে।
