২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে মেহরাব ও আইয়ুবের শতক

ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন শেষে মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়রের শতকের সুবাদে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে ঢাকা মেট্রো। লিগে দুজনেরই এটি দ্বিতীয় শতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন শেষে মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়রের শতকের সুবাদে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে ঢাকা মেট্রো। লিগে দুজনেরই এটি দ্বিতীয় শতক। ঢাকা মেট্রো-সিলেট রংপুর ক্রিকেট গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করেছে ঢাকা মেট্রো। সর্বোচ্চ ১১৬ রান মার্শাল আইয়ুবের। তার ২৩৪ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। মার্শালের সঙ্গে ২০৯ রানের জুটি গড়া মেহরাব করেন ১১০ রান। তার ১৭০ বলের ইনিংসেও ১২টি চার ও ২টি ছক্কা। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার আবু জাহেদ। রাজশাহী-খুলনা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অলআউট হওয়ার আগে ২২৮ রান করে খুলনা। সর্বোচ্চ ৬০ রান ইমরুল কায়েসের। তার ১১৯ বলের ইনিংসে ১০টি চার। রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব (৩/২৭) ও ফরহাদ রোজা (৩/২৯) তিনটি করে উইকেট নেন। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯০ রান করেছে গত চার বারের চ্যাম্পিয়নরা। মাইশুকুর রহমান ৫৩ ও ফরহাদ হোসেন ৩৪ রানে অপরাজিত। ১৩৮ রানে পিছিয়ে থাকলেও রাজশাহীর হাতে আছে ৯ উইকেট। চট্টগ্রাম-রংপুর সিলেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৩ রান করেছে চট্টগ্রাম। সর্বোচ্চ ৯৭ রান আফতাব আহমেদের। তার ১১৮ বলের ইনিংসটি ১৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। রংপুরের পক্ষে শুভাশীষ রায় ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন। ঢাকা-বরিশাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৩ রান করে বরিশাল। সর্বোচ্চ ৭২ রান ইফতেখার নাঈমের। তার ১১২ বলের ইনিংসে ১৩টি চার। ৫১ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার শুভাগত হোম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৫ঘ.