২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনের মনে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ভাবনা

তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা দল এখন অস্ট্রেলিয়ায়। তবে অধিনায়ক হিসেবে এটাই হতে পারে মাহেলা জয়াবর্ধনের শেষ সফর। অস্ট্রেলিয়া সফর শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা ভাবছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 06:33 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা দল এখন অস্ট্রেলিয়ায়। তবে অধিনায়ক হিসেবে এটাই হতে পারে মাহেলা জয়াবর্ধনের শেষ সফর। অস্ট্রেলিয়া সফর শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা ভাবছেন তিনি। গত বছর শ্রীলঙ্কান ক্রিকেটের এক ক্রান্তিলগ্নে আবার অধিনায়ক হতে রাজি হয়েছিলেন জয়াবর্ধনে। কিন্তু এখন তিনি চাইছেন তরুণ কারো হাতে দায়িত্ব ছেড়ে দিতে। একটি অস্ট্রেলীয় ওয়েবসাইট নিউজ ডটকম ডট এইউ-কে শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বলেন, “আমি এক বছরের জন্য দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব নিয়েছিলাম। আর তা শেষ হবে অস্ট্রেলিয়া সফরের পর। অস্ট্রেলিয়া সফর শেষে (অধিনায়কত্ব ছেড়ে দেয়ার) চিন্তা-ভাবনা করব। আমি চাই দায়িত্ব হস্তান্তর যথাসম্ভব মসৃণ হোক।” উত্তরসূরী হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সবচেয়ে পছন্দ জয়াবর্ধনের। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি তার (ম্যাথিউসের) অধিনায়কত্ব পাওয়াই (শ্রীলঙ্কার জন্য) সবচেয়ে ভালো। সে খুবই পরিপক্ব। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, দলের বয়োজ্যেষ্ঠ-তরুণ সবাই তাকে সম্মান করে। অ্যাঞ্জেলোকে অধিনায়কত্ব দেয়ার এটাই সঠিক সময়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২৭ঘ.