২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেট্রোর সহজ জয়

ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনে শামসুর রহমানের শতকের সুবাদে রংপুরকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনে শামসুর রহমানের শতকের সুবাদে রংপুরকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৯ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে রংপুর। সর্বোচ্চ ৫২ রান তারিক আহমেদের। প্রথম ইনিংসে ৩৫ রানে ৮ উইকেট নেয়া পেসার তালহা যুবায়ের ৬৮ রানে নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ১২৪ রানে এগিয়ে থাকায় ঢাকা মেট্রোর সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান। শামসুরের ৮৭ বলে ১১টি চার ও ৭টি ছক্কাসহ অপরাজিত ১০৭ রানের আক্রমণাত্মক ইনিংস সহজেই লক্ষ্যে পৌঁছে দেয় তাদের। খুলনা-ঢাকা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইমরুল কায়েস ১০৪ রান করলেও ২৬৮ রানে অলআউট হয়ে যায় খুলনা। তিনটি করে উইকেট নেন শাহাদাত হোসেন ও মোশাররফ হোসেন। ২১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। রনি তালুকদার করেন ৫৭ রান। রাজশাহী-সিলেট বিকেএসপির দুই নম্বর মাঠে অলআউট হওয়ার আগে ৩৯০ রান করে রাজশাহী। ১৭২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে ৮ উইকেটে ১৮৮ রান করে সিলেট। ৭৩ রানে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম-বরিশাল সিলেট স্টেডিয়ামে অলআউট হওয়ার আগে ২৯৬ রান করে চট্টগ্রাম। ১৯২ বলে ৮টি চার ও একটি ছক্কায় ১২৩ রান করে অপরাজিত থেকে যান ফয়সাল হোসেন। ৬৫ রানে ৫ উইকেট নেন কামরুল ইসলাম। ৯২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ৯৭ রান করেছে বরিশাল। ফজলে রাব্বি ২৯ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৭ঘ.