ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের রেকর্ড গড়া জয়ের ভিত গড়ে দেয়া আনামুল হককে দুই লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আহাদ আলী সরকার।
এক বার্তায় আনামুলকে অভিনন্দন জানিয়ে এই পুরস্কারের কথা ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি আনামুলসহ বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে এ ধরনের দারুণ ইনিংস পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৯৩০ঘ.
bdnews24