২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালহা-মোশাররফের দুর্দান্ত বোলিং

ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ঢাকা মেট্রোর পেসার তালহা যুবায়ের ও ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনের নৈপুণ্যে ভাস্বর। তালহার ৮ উইকেট রংপুরকে এবং মোশাররফের ৭ উইকেট খুলনাকে বিপদে ফেলে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ঢাকা মেট্রোর পেসার তালহা যুবায়ের ও ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনের নৈপুণ্যে ভাস্বর। তালহার ৮ উইকেট রংপুরকে এবং মোশাররফের ৭ উইকেট খুলনাকে বিপদে ফেলে দিয়েছে। ঢাকা মেট্রো-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তালহার মারাত্মক বোলিংয়ে ১২৯ রানে অলআউট হয়ে যায় রংপুর। ৬ জন আউট হন শূন্য রানে। সাজেদুল ইসলাম (৪৮*) ও তারিক আহমেদ (৪৩) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। তালহার ৮ উইকেটের পেছনে খরচ ৩৫ রান। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৩৯ রান নিয়ে দিন শেষ করা ঢাকা মেট্রোও স্বস্তিতে নেই। ৫৯ রানে অপরাজিত মার্শাল আইয়ুব দলকে ভালো লিড এনে দেয়ার চেষ্টা করছেন। দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ ও আলাউদ্দিন বাবু। ঢাকা-খুলনা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোশাররফের ঘূর্ণিতে বিভ্রান্ত খুলনা ১৭১ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫৩ রান নাজমুস সাদাতের। ঢাকার অধিনায়ক মোশাররফ ৭ উইকেট নেন ৫৫ রানে। জবাবে দিন শেষে ২ উইকেটে ৯২ রান করেছে ঢাকা। রনি তালুকদার ৫১ রান নিয়ে ব্যাট করছেন। সিলেট-রাজশাহী বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২১৮ রানে অলআউট হয়ে যায় সিলেট। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক অলক কাপালী। ২৬ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর সবচেয়ে সফল বোলার ফরহাদ রেজা। জবাবে দিন শেষে ২ উইকেটে ১০ রান করেছে রাজশাহী। কোনো রান না দিয়ে দুটো উইকেটই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের। বরিশাল-চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৯ রান করেছে বরিশাল। ৮টি চার ও একটি ছক্কায় ৯০ রানে অপরাজিত সালমান হোসেন। ৪৬ রানে ২ উইকেট নেন রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৬ঘ.