২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সাহারা কাপের দ্বিতীয় টেস্টে খেলতে খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজে হার এড়াতে বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 07:49 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

সাহারা কাপের দ্বিতীয় টেস্টে খেলতে খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজে হার এড়াতে বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার সকাল এগারোটায় যশোর হয়ে খুলনায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। সারাদিন বিশ্রাম নিয়েই কাটিয়েছে অতিথি দলটি। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ঐচ্ছিক অনুশীলন পর্ব রেখেছে তারা।

অন্যদিকে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে রাত আটটার দিকে খুলনায় পৌঁছায় বাংলাদেশ দল।

টেস্ট সিরিজ শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি খেলবে দল দুটি।